কালীগঞ্জ বাজারে দ্রুব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ও ভ্রাম্যমান আদালত জরিমানা আদায়

কালীগঞ্জ বাজারে দ্রুব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ও ভ্রাম্যমান আদালত জরিমানা আদায়
ঝিনাইদহের কালীগঞ্জে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলার বারবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে।
বুধবার (৯ মার্চ) দুপুরে অভিযানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য, ভোজ্যতেল অতিরিক্ত দামে বিক্রি ও বিভিন্ন দোকানে পণ্যের মুল্য তালিকা না থাকায়, ৬ মুদি দোকানদারকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্তিত ছিলেন বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন,সেকেন্ড অফিসার কামরুজ্জামানসহ পুলিশ সদস্যরা।
নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন বলেন,সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর থেকে বাজারে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ব্যবসা করে তেল মজুদ ও সব ধরনের নিত্যপণ্য বেশি দামে বিক্রি করছে এই সংবাদের ভিক্তিতে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
তিনি আরো বলেন এ অভিযান নিয়মিত চলমান থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।