× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বাগেরহাটে দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট.বাগেরহাট অফিস: বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ রোববার বেলা ১১টায় ডিজিটাল হাজিরা উদ্বোধন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ ইসলাম শেখ। শিক্ষক বাকি বিল্লাহ হাজরার সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেকাঠিয়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম ওমর, অবসরপ্রাপ্ত শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমূখ।

এসময় ইউপি সদস্য প্রদীশ কুমার অধিকারী, শিক্ষক কৃষ্ণ চক্রবর্তী, মনিরা রানী দাশ, মোঃ জুলফিক্কার আলম, উষা রানী দেবনাথ, মোঃ আব্দুর রহমান, শিক্ষক আলমগীর হোসেন, ফকিরহাট অনলাইন সাংবাদিক এ্যাসোসিয়েশনের সদস্য সচিব মান্না কুমার দে, সাংবাদিক শেখ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..