গার্মেন্টস শিল্পের নিরাপত্তায় মালিক-প্রশাসনের সমন্বিত উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের

গার্মেন্টস শিল্পের নিরাপত্তায় মালিক-প্রশাসনের সমন্বিত উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের
গার্মেন্টস শিল্পের নিরাপত্তা

বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার নিয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

শনিবার ধানমন্ডির একটি হোটেলে গার্মেন্টস ওনার্স গ্রুপ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সভায় ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর ও আদাবর এলাকার গার্মেন্টস কারখানাগুলোর নিরাপত্তা, শ্রমিকদের নিরাপদ চলাচল, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধ এবং কারখানাকে ঘিরে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গার্মেন্টস মালিক, পুলিশ প্রশাসন এবং সংসদ সদস্যের কার্যালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রস্তাব দেন ববি হাজ্জাজ।

তিনি জানান, নিরাপত্তা জোরদারে চারটি টহলযান মোতায়েন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো এবং কারখানার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরার আওতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কারখানাগুলোর নিরাপত্তাঝুঁকি নিয়মিতভাবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে যেকোনো সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা প্রয়োজন।

মতবিনিময় সভায় গার্মেন্টস মালিকরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টরা এসব বিষয় গুরুত্ব দিয়ে শোনেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন।

সভায় বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে মালিক ও প্রশাসনের মধ্যে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।