× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

পিআইডি

বাংলাদেশে কোনো মানুষকে ফ্লোরে চিকিৎসা সেবা নিতে হবে না -স্বাস্থ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
ফ্লোরে চিকিৎসা সেবা নিতে হবে না

‘বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে, গড় আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে। এই দেশে এখনো সরকারি হাসপাতালে গেলে দেখা যায় এত রোগী ভর্তির জন্য ভিড় করে যে সেই চাপ সামলাতে হাসপাতালের ফ্লোরেও চিকিৎসা সেবা দিতে হয়। বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম হলে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৪ টি শেখ রাসেল SCANU (বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্র) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যদি পার্শ্ববর্তী দেশ ভারতে ভালো চিকিৎসা দিতে পারে, যদি থাইল্যান্ড চিকিৎসা সেবা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ করতে পারে, তাহলে আমরাও পারবো আমাদের চিকিৎসা সেবা দিয়ে মানুষের সন্তুষ্টি অর্জন করতে। একজন মানুষ অসুস্থ হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসবে, সেই মানুষ হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত সেবা লাভ করবে এটিই স্বাভাবিক। এজন্য কেউ চিকিৎসা নিতে এসে জায়গা না পেয়ে ফ্লোরে চিকিৎসা নেবে এটা অচিরেই বন্ধ করতে সব রকম কাজ করা হবে। এজন্যই এবার আমরা মাঠে নেমেছি। ঢাকার পাশাপাশি দেশের প্রতিটি জেলা শহরের হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থা মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে দুটি মনিটরিং টিম করা হয়েছে। ঢাকার বাইরে প্রতিটি হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। ঢাকার মানের উন্নত হাসপাতাল দেশের আট বিভাগেই করা হচ্ছে। এতে ঢাকার ওপর চাপ কমে যাবে। এর সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে এমনভাবে সাজানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে যে, এটি বাস্তবায়ন করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হবে সব চেয়ে বেশি রোগীর উন্নত চিকিৎসা সেবা দেয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো ও আদর্শ চিকিৎসা কেন্দ্র।’

মন্ত্রী আরো বলেন, বর্তমানে দেশে বছরে ৯০ হাজার শিশু জন্মকালীন বিভিন্ন সমস্যায় মারা যায়। এদের ৫২ শতাংশই মারা যায় জন্মের ২৪ ঘণ্টার মধ্যে। এই মৃত্যুর প্রায় সবই হয় বাড়িতে প্রসবকালীন সময়ে। এজন্যই শিশুর জন্মকালীন প্রতিটি মায়েদেরকে শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে হাসপাতালে নেয়া উচিত ও সরকারি চিকিৎসা সেবা নেয়া উচিত বলে জানান মন্ত্রী। শিশুদের জন্য SCANU সেবা চালু হবার পর থেকে এখন পর্যন্ত দেশের প্রায় এক লাখ শিশুর জীবন রক্ষা করেছে SCANU সুবিধা।  এ কারণে দেশের শিশু মৃত্যহার এখন উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে বলে এসময় মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রী সভা শেষে দেশের ৫০টি জেলায় ৭৪টি শেখ রাসেল SCANU কেন্দ্র উদ্বোধন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদার, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, ইউনিসেফের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীরসহ অন্যান্য বক্তারা। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ টিটু মিয়া ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক।


এ ক্যটাগরির আরো খবর..