× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের হয়ে ক্রিকেট খেললেন জয়া

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

বিশ্বকাপের পর্দা উঠেছে।গত বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিশ্বকাপের দ্বাদশ আসরের। ১০ দেশের অধিনায়ক ছাড়াও এসময় উপস্থিত ছিলেন প্রতিটি দেশ থেকে একজন কিংবদন্তি ক্রিকেটার ও তারকা।

লন্ডনের ব্যাকিংহ্যাম প্যালেসের সামনে ঐতিহ্যবাহী দ্য মলে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি।

উদ্ধোধনী আয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত হন ক্রিকেটার আব্দুর রাজ্জাক। লাল-সবুজদের হয়ে তার সঙ্গে যোগ দেন অভিনেত্রী জয়া আহসান।

টাইগার স্পিনার রাজ্জাক ও জনপ্রিয় নায়িকা জয়া অন্যদের সঙ্গে অংশ নিয়েছেন প্রীতি ক্রিকেট আয়োজনে। ‘সিক্সটি সেকেন্ড চ্যালেঞ্জ’ নামক এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুজন মিলে তুলে নেন ২২ রান।

এদিকে ভারতের হয়ে উপস্থিত ছিলেন অনিল কুম্বলে ও বলিউডের পরিচালক ফারহান আক্তার।

এছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলীর সঙ্গে যোগ দেন দেশটির হয়ে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ভিভ রির্চাডস, অস্ট্রেলিয়ার ব্রেট লি, শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে, ইংল্যান্ডের কেভিন পিটারসনরা এই খেলায় অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..