সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ব্রেকিং নিউজ
স্ত্রীকে ভারতে পাচারের মামলায় স্বামীর যাবজ্জীবনশ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রীনবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ, দুর্গন্ধে ভোগান্তিনবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার ৭জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দনভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশের সংশোধনী খসড়ায় চূড়ান্ত অনুমোদনযশোরে স্কুলছাত্রী শিপ্রার মৃত্যুর ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিতবেনাপোলে জমি অধিগ্রহণের টাকা পরিষোধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্বারক লিপিশিক্ষামন্ত্রীর সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অবৈধভাবে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রে ২২ বাংলাদেশি গ্রেফতার

দি নিউজ ডেক্সঃ রাতের অন্ধকারে অভিযান চালিয়ে মহারাষ্ট্রের পালঘর জেলায় অবৈধভাবে বসবাস করার জন্য ২২ জন বাংলাদেশিকে গ্রেফতার করে রাজোডি জেলায় পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ২২ জনের থেকে এই দেশে থাকার যথেষ্ট প্রমাণপত্র পাওয়া যায়নি। স্থানীয়ভাবে কাজ করেই রোজগার তারা রোজগার করতেন বলে জানা গিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ইণ্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট ১৯২০ এবং বিদেশি নাগরিক আইন ১৯৪৬ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেই জানা গিয়েছে।

কিছুদিন আগে বাংলাদেশিদের ভারত ছাড়তে হবে অথবা তাঁদের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির স্টাইলে তাড়ানো হবে, ঠিক এমন পোস্টারেই ছেয়ে গিয়েছিল নভি মুম্বইয়ের পানভেল। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টি তরফে এমন পোস্টারই দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শহরের অন্যতম প্রধান এই জায়গায় ছড়িয়ে পরা পোস্টারটিতে দেখা যাচ্ছে, একদিকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির ফ্ল্যাগ যেখানে গেরুয়া দিয়ে ছত্রপতি শিবাজির রয়েল সিল রয়েছে তেমনই অন্যদিকে রাজ ঠাকরে এবং পুত্র অমিত ঠাকরে যে সদ্য পার্টিতে যোগদান করেছেন।

পোস্টারের ছবি ফেব্রুয়ারির ৩ তারিখ নেওয়া হয়েছে। মোদী সরকারকে অবৈধ পাকিস্তানি এবং বাংলাদেশি উদ্বাস্তুদের উচ্ছেদকে সমর্থন জানানোর দু’সপ্তাহ কাটতে না কাটতেই এই ঘটনা চোখে পরেছে। রাজ ঠাকরে বলেছিলেন, সিএএ নিয়ে বিতর্কে তাঁর মত রয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের হঠানোর দাবিতে বিশাল মিছিলের আয়োজন করেছিল এমএনএস। বালাসাহেব ঠাকরের সঙ্গে উত্তরসূরীর অধিকারের মনোমালিন্যের জেরে শিবসেনা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বাল ঠাকরের ভাইপো তথা তৎকালীন শিবসেনা নেতা রাজ ঠাকরে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।