× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

বলাৎকারে রাজি না হওয়ায় রাজনকে হত্যা করা হয়

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

শাফী চৌধুরীঃ সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ৬ম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত আরো ৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা।

আদালতে সাক্ষ্য প্রদানকারীরা হচ্ছেন- শেখপাড়ার বাসিন্দা গিয়াস উদ্দিন মেম্বার, কুমারগাঁওয়ের বাসিন্দা কুরবান আলী, আব্দুল করিম ও আফতাব মিয়া। রাজনের বাবার নিযুক্ত আইনজীবী শওকত চৌধুরী জানান, গিয়াস মেম্বার আদলতে আসামিদের নাম বলতে টালবাহানা করলে রাষ্ট্রপক্ষ তাকে বৈরী সাক্ষি হিসেবে ঘোষণা করি। তবে আসামি পক্ষের আইনজীবীদের জেরার মূখে গিয়াস মেম্বার বলেছেন, আসামি ময়দা চৌকিদার একজন শিশু ধর্ষনকারী। সে রাজনকে বলাৎকারের প্রস্তাব দেয়। রাজন তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ময়না চৌকিদার চোর চোর বলে চিৎকার দিলে তাকে চোর সন্দেহে পিটানো হয়। কে বা কারা তাকে পিটিয়েছেন তা আমি দেখিনি।

রাজনের বাবা আজিজুল রহমান জানান, রাজন হত্যার পরপরই আসামিদের পালিয়ে যেতে সহযোগীতা ও অর্থের বিনিময়ে পুলিশের মাধ্যমে আপসরফার চেষ্ঠার করেছিল গিয়াস উদ্দিন মেম্বার। তিনি আরো বলেন, কামরুলকে সৌদি পালাতে গিয়াস উদ্দিনই পুলিশের সাথে মধ্যস্থকারীর ভূমিকা পালন করেন।

আইনজীবী শওকত চৌধুরী জানান, কুরবান আলী, আব্দুল করিম ও আফতাব মিয়া তাদের সাক্ষ্যগ্রহণকালে আদালতকে বলেন, গত ৮ জুলাই বেলা দেড়টার দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডের বেলালের দোকানের সামনে স্প্রিট বেকারের একটি মাইক্রোবাসের স্ট্রাডবন্ধ হয়ে যায়। এ সময় আমারাসহ লোকজন দৌঁড়ে গিয়ে কারণ জানতে চাইলে মাইক্রোবাসের ভিতরে একটি শিশুর লাশ দেখা যায়। তখন আমরা কারণ জানতে চাইলে মুহিদ, কামরুল, শামীম ও আলী হায়দার মাইক্রোবাস থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়।

আমরা দৌঁড়ে শেখপাড়ার সামনে থেকে মুহিদকে আটক করি। পরে তাকে পুলিশে কাছে তুলে দেই। পুলিশ আমাদের সামনে রাজনের সুরতহাল রিপোর্ট তৈরী করে।ভরাজনের বাবার নিযুক্ত আইনজীবী শওকত চৌধুরী জানান, আজকের ৪ জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে রাজন হত্যা মামলায় মোট ২১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি জানান, ১৩ ও ১৪ অক্টোবর এ মামলায় টানা সাক্ষ্যগ্রহণ করবেন আদালত।

এর আগে গতকাল ওই মামলায় সাক্ষি প্রদান করেছিলেন- পশ্চিম জাঙ্গাইলের বাসিন্দা মৃত আবদুস সাত্তারের ছেলে আনোয়ারুল হক, কুমারগাঁয়ের বাসিন্দা জাকিরের ছেলে বেলাল আহমদ ও দকির গ্রামের বাসিন্দা ইসকন্দর আলীর ছেলে আবদুল হান্নান।


এ ক্যটাগরির আরো খবর..