× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

রুপন কর অজিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
ছাত্রীর ঝুলন্ত মরদেহ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৃষ্টি সরকার (২২) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ মিলেছে তার মেসের নিজ কক্ষে।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে সহপাঠীরা দেখতে পায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন বৃষ্টি।

এসময় তারা কক্ষের দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

মৃত ছাত্রী বৃষ্টি সাতক্ষীরার বাসিন্দা মধুসূদন সরকারের মেয়ে। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের এমএম টাওয়ারের ৬ষ্ঠ তলার মেসের বাসিন্দা ছিলেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু. দা)  ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা সবাই মেডিকেলে ছুটে এসেছি। বৃষ্টির পরিবারকে খবর দেওয়া হয়েছে। এমন একটি ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেল। প্রশাসন বিষয়টি দেখছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। বিশ্ববিদ্যালয় ১০ হাজার শিক্ষার্থীর একটি পরিবার। আমরা প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার বিষয়ে নিয়মিত কাউন্সেলিং করে থাকি। তারপরেও এমন একটি ঘটনা সত্যি দুঃখজনক।


এ ক্যটাগরির আরো খবর..