× Banner
সর্বশেষ
মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মানিক লাল ঘোষ

বরিশালে শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠিতে যুবলীগের বর্ধিত সভা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
ঝালকাঠিতে যুবলীগের বর্ধিত সভা

আগামী ২৯ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি রাস্ট্রনায়ক শেখ হাসিনার বরিশাল আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে ২৬ ডিসেম্বর( মঙ্গলবার) ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঝালকাঠি জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে সভায় ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু দেশ ও জাতির কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে তার হাতকে শক্তিশালী করতে যুবলীগের নেতাকর্মীদের নির্বাচনী আচারনবিধি মেনে প্রচারণার আহবান জানান।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো: মাজহারুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: কামাল শরীফের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলা যুবলীগের সভাপতি ইমরান হোসেন শুক্তি, সাধারণ সম্পাদক আলী আজগর আকাশ, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু,সফিকুল ইসলাম সফিক প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..