× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

বরিশালের জয় হল কুপারের কল্যানে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বিপিএল মিশন শুরু করলো জয় দিয়ে বরিশাল বুলস। সোমবার নিজেদের প্রথম ম্যাচে কেভিন কুপারের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ১৩ রানের জয় পেয়েছে তারা। এদিন বরিশালের দেয়া ১৫৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪২ রান করে রংপুর রাইডার্স।

সাকিবের দলের শেষ ওভারে প্রয়োজন ছিলো ১৫ রান। তখনই মাহমুদুল্লাহ রিয়াদ বল তুলে দেন কেভিন কুপারের হাতে। কুপার দেন মাত্র ১ রান। শেষ ওভারে ৪ উইকেট হারায় রংপুর রাইডার্স।

এদিন রংপুর রাইডার্সের পক্ষে ৩২ বল খেলে সর্বোচ্চ ৫৫ রান করেন মোহাম্মদ মিথুন। আর বরিশাল বুলসের পক্ষে কেভিন কুপার ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ৫টি উইকেট লাভ করেন। এছাড়া মোহাম্মদ সামি ২টি ও সেকুগে প্রসন্ন ১টি করে উইকেট নেন।

রংপুর ব্যাটে নেমে শুরুতেই মেরে খেলার চেষ্টা করে। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে সৌম্য সরকার ৭ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন। এরপর ষষ্ঠ ওভারে সাকিব আল হাসানকে ফেরান কেভিন কুপার।

রংপুরের তৃতীয় উইকেটের পতন ঘটে নবম ওভারে। লেন্ডল সিমন্স ফিরে যান ১৯ রান করে। গত ম্যাচে জয়ের নায়ক মিসবাহ-উল-হক আজ সাজঘরে ফেরেন ১৯ রান করে। আর ১৯তম ওভারে রান আউট হন থিসারা পেরেরা। তিনি করেন ১৭ রান। একই ওভারে তুলে মারতে গিয়ে মোহাম্মদ মিথুন প্রসন্নর হাতে ধরা পড়েন। শেষ ওভারে আউট হন ড্যারেন স্যামি, আল-আমিন, মুক্তার আলী ও আবু জায়েদ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে বরিশাল বুলস। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর রংপুর রাইডার্সের পক্ষে সাকিব আল হাসান ৩টি, থিসারা পেরেরা ৩টি ও সাকলাইন সজিব ১টি করে উইকেট নেন। ১৩ বলে ২১ রান করে ও ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কেভিন কুপার।


এ ক্যটাগরির আরো খবর..