× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ববি হাজ্জাজ বনাম নতুন রাজনীতি

admin
হালনাগাদ: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

ববি হাজ্জাজ যিনি ডিসিসি মেয়র প্রার্থী হয়েছিলেন। আবার অদৃশ্য কারণে নিজের প্রার্থিতা প্রত্যাহারও করে নিয়েছিলেন। সে যাই হোক, শুনেছিলাম তিনি জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা। অন্তত মিডিয়াতে তাই-ই এসেছিল। ৫ জানুয়ারী নির্বাচনের ঠিক আগে তাঁর সুনির্দিষ্ট ভুমিকা দেখে সেটি অবশ্য প্রতিভাতও হয়েছিল। ইদানিং দেখছি, তিনি কি যেন একটা নামে রাজনৈতিক দল করেছেন। এও দেখছি, যাকে মহাসচিব করছেন- তিনি তাঁকে বহিষ্কার করছেন, আবার ঐ জনৈক মহাসচিব তাঁকেও বহিষ্কার করছেন। যেন শুরু করেও শুরু করতে না পারার মিশন !

জনাব ববি হাজ্জাজের পারিবারিক সমাচার বিবেচ্য নয়। তিনি রাজনীতি করার যোগ্যতা রাখেন। তবে কেন জাতীয় পার্টি থেকে সরে গেলেন তা বোধগম্য নয়। নতুন কোনো রাজনৈতিক দল কেন তাঁকে করতে হল এবং কেন করলেন- সেটিও রহস্যজনক বলে মনে হয়েছে।  রাজনৈতিক দল করা যাবে না। অবশ্যই যাবে। তবে সেটির জন্য নিজের রাজনৈতিক একটা ইমেজ সৃষ্টি করার দরকারও বৈকি! সেটি তিনি সম্পাদন করতে পেরেছেন বলে মনে হয়নি বরং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে মেনে নিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ, আমাদের বিএনপি বলয়ের বাইরে এখনো তৃতীয় শক্তির দল জাতীয় পার্টি।

জানামতে, জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ মুলত ভীষণ অসহায়, ফলত তাঁর রাজনৈতিক উত্তরসূরি নেই এবং কার্যত তাঁর অবর্তমানে জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার।

যে এরশাদকে আমি দেখেছি- তাঁর পালক পুত্র সাদ এরশাদের মানুষ না হতে পারা, ভীষণ আত্মকেন্দ্রিক ও লোভী সহধর্মিণী রওশন এরশাদ এবং ভাই সজ্জন চরিত্রের জি এম কাদেরের নেতৃত্ব না দিতে পারার যোগ্যতা- সব মিলিয়ে এরশাদ সাহেবের পারিবারিক রাজনৈতিক উত্তরসুরী মুলত নেই, দেখা যায় না। বাদ থাকে তবে তাঁর দলের মধ্যে তেমন নেতা কি আছেন? তেমন চরিত্রের কেও তৈরি হয়েছেন কিনা যারা আবার পরের ২৫/৫০ বছর দলকে বাঁচিয়ে রাখতে পারবেন ?  তা মনে হয় না, এই দলে সে রকম যোগ্যতার নেতারা আছেন। সব চরিত্র যেন এখানে স্বার্থ আর অর্থের মোহে ছুটছে, আঁকড়ে আছেন কখনো এরশাদ কিংবা কখনো রওশনকে ধরে। বরং ববি হাজ্জাজ বুদ্ধিমান হলে জনাব এরশাদের ও দলের আস্থাভাজন কেও হয়ে তিনিই একসময় জাতীয় পার্টিকে নেতৃত্ব দিতে পারতেন।

হয়তো সেখানেও বাঁধা থাকবে। কারণ, দলে ট্রাক ড্রাইভার, স্বীকৃত ছিঁচকে চোরকেও সাবেক রাষ্ট্রপতি সংসদ সদস্য করেছেন, এরশাদের শাসনামলে তিনি সাধারণকে অর্থ বিত্তের মালিক বানিয়েছেন, তাঁকে যারাই তাঁর শারীরিক সন্তুষ্টির জন্য নারী কূলকে পণ্য হিসাবে সরবরাহ করেছেন- তাঁদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। কাজেই এই দলেও নোংরা ও ছোট মনের প্রতিনিধিত্ব আছেন- যেখানে যুবক ববি হাজ্জাজের কাজ করার অন্তরায় হয়ে দাঁড়ানোর অনেকগুলো দিক আছে কিন্তু তা তো থাকবেই। বাঁধা না থাকলে নিজের নেতৃত্বও তো পরীক্ষিত হলো না। আমরা হয়তো একজন এরশাদের ব্যক্তিগত জীবনের আলেখ্য নিয়ে পড়ে থাকতে চাইবো না, চাইবো তাঁর নেতৃত্বের আবেদন গ্রাম বাংলায় বা নগরীয় জীবনে এখনো প্রভাব রাখছে কিনা ! সেদিকটা তাকালে এরশাদের প্রতি মানুষের আগ্রহ কিংবা ভালবাসা বাড়ে নাই কিন্তু কমেও নাই। এরশাদ নিজেই এই উদ্যোগটা নিলে ভাল হত। সাদের মাঝে ববিকে খুঁজে নিলে। হ্যাঁ, অবশ্যই দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করে- তিনি ধীরে ধীরে ববি কে নিয়ে ভবিষ্যৎ সাজালে ভাল করতেন বলে মনে হয়। সাথে শামীম পাটোয়ারির মতো আরো কয়েকজন বুদ্ধিবৃত্তিক রাজনীতি করার মানসিকতায় থাকা ব্যক্তিবর্গের হাতে জাতীয় পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব থাকলে দলটির আয়ু থাকতো বলে মনে হচ্ছে।

আসা যাক ববির নতুন দল নিয়ে। ববি যদি নতুন দলের গোড়াপত্তন করতেই চান তবে তাঁকে এখনই কমিটি কমিটি করে চিৎকার করার দরকার ছিল না। গোপনে গোপনে ২০ দলীয় জোটের যেকোন একটি দলের মহাসচিব ‘হাইজ্যাক’ করার চিন্তাটাকেও অ-সংস্কৃতি বলার সুযোগ আছে।  জনাব ববি কে এখন বাংলাদেশ পরিভ্রমণ করতে বলবো। অন্তত ৬৪টি জেলায় যান। যুব প্রতিভা বের করেন। এমন কি দুটি বিশেষ দলের উপেক্ষিত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য কিংবা ব্যতিক্রমি চিন্তার জ্যেষ্ঠ রাজনীতিকদের সাথে বসুন, আলাপ করুন। দেশের জন্য কি করতে চান তা আগে তাঁদেরকে বলুন। দেখবেন নিরাশ হবেন না। আর নিজের পদ কে আপাতভাবে ‘প্রধান কর্মী’ হিসাবে নিয়ে যান। আপনি দল করবেন, সেই দলের চেয়ারম্যান হয়ে যাবেন- সেভাবে হয় না। আপনাকে দলের সকলের রায়ে প্রধান নেতা নির্বাচিত হতে হবে। সেটার জন্য আগামী ৯০ দিনের মধ্যে আগে দল গঠন করুন। আপনি থাকবেন প্রধান কর্মী হয়ে। এরপর সকলের রায়ে নিজের গুন দিয়ে বড় কিছুতে গেলে ভাল, না হলেও দলকে নিয়ে কাজ করতে থাকুন। আর লক্ষ্য যদি হয়ে থাকে রেডিমেট কিছুতে, অযাচিত কিছুতে- না, তাঁর জন্য একজন কামরুল হাসান নাসিমের কোনো বার্তা নেই আপনার কাছে।

এখন যেভাবে চলছে সব কিছু এভাবে যাবে না। আগামী ১০ থেকে ৩০ বছরের মধ্যে নেতৃত্ব একাধিক বলয়ের উপর আস্থা রাখার অবস্থায় পৌঁছাবে। ৩০ বছর পার করার পর তো পরিবর্তন আসবেই। তেমন একটা জায়গায় অর্থাৎ কয়েক বছর পর হতে আগামী ১০ বছরের মধ্যে জনাব তারেক রহমান, ডাঃ জোবায়দা রহমান এমন কি জায়মা রহমান, জনাব সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি, মোহাম্মদ এ আরাফাত,জেবেল রহমান গাণি, ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ, শামীম পাটোয়ারি, মাহি বি চৌধুরী, বারিষ্টার নাসির উদ্দিন অসীম ও আরো এক ঝাঁক নতুন তরুণ- তরুনীদের আগমনের মাধ্যমে কারা কত বড় জাতীয়তাবাদী বলয়- এমন প্রচেষ্টায় সচেষ্ট থাকবেন। রাজনীতি করার সময় আসবে। সেই তালিকায় যেতে হলে কারো স্বার্থ না দেখে ববি’দের আসল কাজটা করাই সমীচীন হবে।


এ ক্যটাগরির আরো খবর..