× Banner
সর্বশেষ
ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী

বন্ধ হয়েছে তুষারঝড় যুক্তরাষ্ট্রে

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: তুষারপাত বন্ধ হয়েছে টানা দুদিন পর রোববার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। স্থানীয়রা জমাট বরফের স্তূপ খুঁড়ে তাদের গাড়ি উদ্ধার করার চেষ্টা করছেন এবং বাড়ির পথ পরিষ্কার করছেন। তবে ওয়াশিংটনে এখনো তুষারপাত অব্যাহত আছে। এই দুদিনে তুষারঝড়ে সব মিলিয়ে ২৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার থেকে ‘স্নোজিলা’ নামের তুষারঝড় পূর্বাঞ্চলীয় ২০টি রাজ্যে আঘাত হানে। এই ঝড়ের কারণে প্রভাবিত হয়েছে প্রায় সাড়ে ৮ কোটি লোক। ওয়াশিংটন, নিউইয়র্কসহ বেশ কয়েকটি রাজ্যে ২৬ ইঞ্চি পর্যন্ত পুরু তুষার জমেছে। গোটা শনিবার তুষারঝড়ের জন্য রাস্তাঘাটগুলো ছিল জনশূন্য । কর্তৃপক্ষ মহাসড়কসহ বহু রাস্তা বন্ধ ঘোষণা করেছে। রোববার সকাল থেকে তুষারপাত বন্ধ হতে শুরু করে। সূর্যের আলোর দেখা মেলায় লোকজন রাস্তায় বের হয়ে বরফ খুঁড়ে তাদের গাড়ি উদ্ধার শুরু করে। অনেককে বাড়ির সামনের রাস্তার বরফ পরিষ্কার করতে দেখা গেছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ জানাচ্ছে যে নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ২৬ দশমিক ৮ ইঞ্চি  তুষারপাত হয়েছে। কর্তৃপক্ষ অবশ্য রোববার সকাল বেলা থেকে যান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে এরপরও সতর্কতা হিসেবে নিতান্ত প্রয়োজন না হলে ঘর থেকে নাগরিকদের বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। মেয়র বিল ডি ব্লাসিও সংবাদ সম্মেলনে গাড়ি চালানোর সময় নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আরকানসাস, দিলাওয়ার, কেনটাকি, মেরিল্যান্ড, নিউইয়র্ক, নর্থ ক্যারোলিনা, ওহিও, সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় সব মিলিয়ে ২৪ জন মারা গেছে তুষারঝড়ে।

এদিকে অন্যান্য রাজ্যে ঝড় থেমে গেলেও ওয়াশিংটনে এখনো তুষারপাত বন্ধ হয়নি। সোম ও মঙ্গলবার রাজ্যের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থা এখনো জারি রাখা হয়েছে। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, রোববার পরিস্থিতি বেশ উন্নত হয়েছে।  আরো ২৪ ঘণ্টা নাগরিকদের বাড়ির ভেতরে অবস্থানের পরামর্শ দিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..