বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে “গুনীজন সম্মাননা পদক” প্রদান ও আলোচনা সভা

বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে “গুনীজন সম্মাননা পদক” প্রদান ও আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলা বাগাট বাজার বণিক সমিতির সভাপতি ও বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মির্জা মোঃ জাকির হোসেনকে গুনীজন সম্মাননা পদক প্রদান করা হয়।

শনিবার মধুখালী উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সদস্য এবং ফরিদপুর জেলা অগ্রণী ব্যাংকের এ.জি.এম পংকজ সরকার সুরাজ এর সভাপতিত্বে ও বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশন ঢাকা এর সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান সরদার এর সঞ্চালনায় বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এক “গুনীজন সম্মাননা পদক” প্রদান ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কোড়কদি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন মোল্যা (রিক্ত), মধুখালী উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান , বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শিউলী সুলতানা, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক পুলিশ কর্মকর্তা (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম, ফরিদপুর জেলা যুবদলের সদস্য মোঃ তারিকুল ইসলাম ইনামূল, মধুখালী উপজেলা যতীন কল্যাণ ট্রাষ্ট এর সাধারণ সম্পাদক জুয়েল শরীফ, বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুজ্জামান শিমুল, সীতারাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রোকনুজ্জামান রোকন প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কোড়কদি ইউনিয়নের সুবল বিশ^াস সহ জ্ঞানী গুনীজন প্রমুখ। সবশেষে মির্জা মোঃ জাকির হোসেন কে সফল উদ্যোক্তা নির্বাচিত করে বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে“গুনীজন সম্মাননা পদক” প্রদান করা হয় । উল্লেখ্য এটি একটি গত ২৭ শে নভেম্বর অনুষ্ঠিত গুনীজনের সম্মাননা প্রদানের পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পরে দুপুরের ভোজের মাধ্যম অনুষ্ঠান শেষ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।