× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ছাতকে লড়াই হবে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
ছাতকে লড়াই হবে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে

ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার নির্বাচন আসছে ১৬জানুয়ারী অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২০ডিসেম্বর। উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে মেয়র পদের জন্য দু’জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এখানে দু’জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেলেও এ পর্যন্ত কেউ মনোনয়ন পত্র দাখিল করেননি।

তবে আগামী রোববার তারা মনোনয়ন পত্র দাখিল করবেন বলে জানা গেছে। প্রার্থী দু’জনের মধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। তিনি নৌকা প্রতীক নিয়ে পৌর নির্বাচনে প্রতীদ্বন্দ্বীতা করবেন। এদিকে, বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন রাশিদা বেগম ন্যান্সি। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতীদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন। আবুল কালাম চৌধুরী ছাতক পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র। রাশিদা বেগম ন্যান্সি ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

তিনি ছাতক পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদের সহধর্মিণী। আওয়ামীলীগ-বিএনপি’র দু’প্রার্থীই পৌর শহরের বাগবাড়ী মহল্লার বাসিন্দা। ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র বা অন্য কোনো দলের প্রার্থী না থাকায় এখানে ভোটের লড়াই হবে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে। শনিবার বিকেল পর্যন্ত ছাতক পৌরসভার নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১০জন প্রার্থী। উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফয়েজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..