মেহেরপুরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-এর উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০২-১৭) “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা ও সদর উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়-এর আয়োজনে র‌্যালী, খামারী সমাবেশ, আলোচনা সভা ও প্রাণিসম্পদ বিষয়ক মেলার আয়োজন করা হয়।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি জেলা প্রাণি সম্পদ কার্যালয় থেকে শুরু হয়ে হোটেল বাজার মোড় প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে প্রাণি সম্পদ কার্যালয় প্রাঙ্গণে ৩দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখানে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুশান্ত কমার হালদার-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, সহকারী পুলিশ সুপার আহসান হাবিব, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেছবাহুল হক, সাংবাদিক রফিকুল আলম, প্রাণি সম্পদ বিভাগের জিএসও আব্দুর রশিদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, খামারী রাজিয়া খাতুন, খলিলুর রহমান প্রমুখ। জেলার গরু-ছাগল পালনকারী সহ বিভিন্ন খামারীরা আলোচনা সভায় ও র‌্যালীতে অংশগ্রন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।