× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

বদলি ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মেহেরপুর জেলা রেজিষ্টার কার্যালয় ঘেরাও

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

মেহের আমজাদ,মেহেরপুরঃ কারন ছাড়াই বদলি ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মেহেরপুর জেলা রেজিষ্টারের কার্যালয় ঘেরাও করেছে নকল নবিসরা। আজ বিকেলে মেহেরপুর জেলার তিন উপজেলার নকল নবিসরা জেলা রেজিস্টারের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

তারা জানায়, মেহেরপুর জেলা রেজিষ্টার সুখরঞ্জন রায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে অনিয়মতান্ত্রিকভাবে ৭ জন নকল নবিশকে অন্যত্র বদলি করায় মেহেরপুরের নকল নবিশরা মেহেরপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয় ঘেরাও করে রাখে। মেহেরপুর জেলা রেজিস্ট্রার সুখরঞ্জন রায় তার চাকুরী জীবনের শেষ দিন আজ মেহেরপুর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার আগেই অনিয়মতান্ত্রিকভাবে গাংনী উপজেলা নকল নবিশ হাফিজ আল শামস,আবুল কালাম আজাদ ও সাদিয়া সুলতানাকে মুজিবনগরে, মুজিবনগরের আনোয়ার জাহিদকে গাংনী,এবং ববিতা,আলিয়া সিদ্দিকা ও হাফিজুর রহমানকে মেহেরপুরে বদলির আদেশে স্বাক্ষর করে নির্ধারিত সময়ের পূর্বেই অফিস থেকে সটকে পড়ে।

বিষয়টি জানতে পেরে নকল নবিসরা ক্ষোভে ফেটে পড়ে। পরে তারা জেলা রেজিস্ট্রের কক্ষ ঘোরাও করে অবস্থান গ্রহণ করে। এ সময় নকল নবিস রোজিফা খাতুন বলেন, জেলা রেজিষ্টারের কার্যালয়ের অফিস সহকারি ফরিদা ইয়াসমিন,শহিদুল ইসলাম,খায়রুল ইসলামের সহযোগীতায় অবৈধভাবে ৬-৭জন নকল নবিস নিয়োগ করেছিল। এজন্য আমরা নকল নবিসরা তীব্র প্রতিবাদ করেছিলাম। নকল নবিস লিলুফা ইয়াসমিন বলেন, আমরা ৫১ জন মেহেরপুরে জেলা রেজিষ্টার অফিসে কর্মরত আছি।

এর পরও আরও কয়েকজনকে গাংনী ও মুজিবনগর থেকে সদরে বদলি করা হয়েছে। যেখানে নকল নবিসের কোন প্রয়োজন নেই সেখানে সুখরঞ্জন রায় জোর করে বদলি করেছে। এছাড়াও সাব রেজিষ্টারের অফিস সহকারী আব্দুল ওয়াহেদকে বদলি করা হয়েছে জেলা কার্যালয়ে। আজ তার যোগদান করার কথা। কিন্তু যোগদান করতে এসে দেখে জেলা রেজিষ্টারের কক্ষ তালাবদ্ধ। মেহেরপুর সদর সাব রেজিষ্টার শফিকুল ইসলাম বলেন, সদরে নকল নবিস এমনিতেই বেশি। সেখানে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত নকল নবিস দেওয়া হয়েছে। এছাড়াও কোন রকম ফেয়ারওয়েল ছাড়াই জেলা রেজিষ্টার আজ শেষ দিনে চলে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..