× Banner
সর্বশেষ
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নিরাপদ,স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিশেষ
উদ্যোগ গ্রহণ করেছে।

ঢাকা নদী বন্দরে (সদরঘাট) অতিরিক্ত যাত্রী চাপ কমানো এবং যাত্রীদের বিকল্প নৌপথে সহজ যাতায়াতের সুবিধার্থে এ বছর বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট (ব্রিজের নিচে) এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ব্যবস্থা করা হয়েছে।

আগামী ১৭ মার্চ হতে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট থেকে ৬টি এবং শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে ৩টি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।

ঈদের পূর্বে বছিলা লঞ্চঘাট (ব্রিজ সংলগ্ন/ব্রিজের নিচে) থেকে লঞ্চ চলাচলের সময়সূচি-

সকাল: বছিলা-সদরঘাট-হাকিমুদ্দিন : ৭টা (এমভি টিপু লঞ্চ) : এম-১৫০৪৩;
বছিলা-সদরঘাট-শরীয়তপুর : ৮টা ৩০ মিনিট (এমভি ইমাম হাসান-৫ লঞ্চ) : এম-০১-
১৩৩৬; বছিলা-সদরঘাট-চাঁদপুর : ১১টা (এমভি ঈগল-৪ লঞ্চ) : এম-৯৮৮০।
দুপুর: বছিলা-সদরঘাট-ইলিশা : ১২টা (এমভি টিপু-৬ লঞ্চ) : এম-১৫০৯৩; বছিলা-
সদরঘাট-গলাচিপা : ১টা ৩০ মিনিট (এমভি বোগদাদীয়া-১২ লঞ্চ) : এম নং-৬৬৬২ ও
(এমভি শরিয়তপুর-৩ লঞ্চ) : এম নং-৭২২৪।
বিকাল: বছিলা-সদরঘাট-ইলিশা : ৫টা ৩০ মিনিট (এমভি ইয়াদ-১ লঞ্চ) : এম নং-০১-
২৫৫০।

শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট (পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন) থেকে লঞ্চ চলাচলের সময়সূচি-

সকাল: শিমুলিয়া-চাঁদপুর : ৮টা (এমভি সমতা এন্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ) : এম-৭০৪৮; শিমুলিয়া-চাঁদপুর : ৯টা (এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ) : এম-৬৮৫৯; শিমুলিয়া-বরিশাল : ৮টা, বরিশাল-শিমুলিয়া : ৭টা (এমভি রাজারহাট বি লঞ্চ) : এম-০১-২৪৫০।

এর পাশাপাশি ঈদযাত্রায় যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা নদী বন্দর (সদরঘাট) এলাকায় প্রবীণ ও মহিলা যাত্রীদের ব্যবহার্য মালামাল/ব্যাগ (ব্যবসায়িক পণ্য ব্যতীত) বহনের জন্য আগামী ১৭ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি/পোর্টার সেবা প্রদান করা হবে। একই সময় অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ঢাকা নদী বন্দর (সদরঘাট) ও বরিশাল নদী বন্দরে হুইল চেয়ার সেবাও প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..