× Banner
সর্বশেষ
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে অভ্যর্থনা জানিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১৭জন শিক্ষার্থী আহত

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

মো. আবু সাঈদ, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ক্ষণগণন উপলক্ষে নওগাঁয় শতাধিক মোটরযান নিয়ে শোভাযাত্রায় অভ্যুথনা জানানো শেষে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে পতœীতলার মান্দাইন উচ্চ বিদ্যালয়ের ১৭জন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে মান্দাইন উচ্চ বিদ্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাকিবকে সাপাহার স্বাস্থ্য হাসপাতালে রাখা হয়েছে। অপর দুইজন বেলাল হোসেন ও সাজ্জাদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাঁকি ১৪ জন শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গুরুতর আহতরা হলেন, পত্নীতলা উপজেলার রজা পাড়া গ্রামের গোলাম রাব্বানীর ১০ম শ্রেণীতে পড়ুয়া ছেলে বেলাল হোসেন (১৬), বাদ আ’য়াপুর গ্রামের আবুল খায়েরের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছেলে সাজ্জাদ হোসেন (১১) এবং ছোট মহারন্দী গ্রামের গোলাম রাব্বানীর ৮ম শ্রেণীতে পড়ুয়া ছেলে রাকিব (১৪)।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও আদর্শ জেলায় সর্বত্র ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের উদ্যেগে দুই শতাধিক মোটরযানের শোভা যাত্রার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় নওগাঁ শহরের এ-টিম মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি । উদ্বোধন শেষে শোভাযাত্রাটি বদলগাছী-মহাদেবপুর-পতœীতলা-ধামইরহাট-সাপাহার-পোরশা-নিয়ামতপুর-মান্দা উপজেলা হয়ে নওগাঁয় পুনরায় ফিরছিল। পথের মধ্যে সাপাহারের কাছে বেলা ১১টার দিকে পতœীতলা উপজেলার মান্দাইন উচ্চ বিদ্যালয়সহ আশে পাশের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা মন্ত্রীকে আভ্যুথনা জানাতে বাঁকরইল এলাকায় প্রধান সড়কে দাঁড়িয়ে আর্ভথনা জানান। এরপর মন্ত্রীসহ মোটরযান শোভাযাত্রা সাপাহারের উদ্যেশ্যে চলে গেলে ওই এলাকার বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নিজেদের ভাড়ায় ভটভটি যোগে বাড়ী ফিরতে থাকেন । এ সময় মান্দাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী ভটভটি বিদ্যালয়ে কাছের মোড়ে ঘুড়তে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৭জন শিক্ষার্থী আহত হন। পথচারি ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে আসেন।

শোভাযাত্রায় জেলা প্রশাসক হারুন-অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোটেক একেএম ফজলে রাব্বী বকু, সরকারি-বে-সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠন, জেলার বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ গ্রহন করেন।

পতœীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের মধ্যে দুই জনের উন্নত চিকিৎসা দেওয়ার জন্যে রামেকে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..