× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

ফ্রিজে খাবার রাখলে মাথায় রাখুন বেসিক কিছু টিপস

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
ফ্রিজে খাবার

বর্তমান সময়ে ফ্রিজ ছাড়া সবার জীবন অচল। বাসায় প্রচুর রান্না হলে বেঁচে যাওয়া খাবার আমরা ফ্রিজেই রেখে দেই । ফ্রিজে খাওয়ার রাখলেই নিশ্চিন্ত। প্রয়োজন অনুসারে যখন খুশি বের করে খাওয়া যাবে।

তবে পরে খেতে গিয়ে যদি দেখেন খাবার নষ্ট হয়ে গেছে? পুরো খাবারই নষ্ট। এছাড়াও আছে স্বাস্থ্য ঝুঁকি। ফ্রিজে খাবার রাখলে আসলে কিছু বিষয় মেনে রাখতে হবে।

যা করতে হবে

** খাবার ফ্রিজে রাখার সময় অবশ্যই ভেতরের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে হতে হবে।

** ডিপ ফ্রিজের তাপমাত্রা মাইনাস ১৫ থেকে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে।

** কাগজের ব্যাগ কিংবা খবরের কাগজে মুড়িয়ে সবজি রাখুন। সবজি তরতাজা থাকবে নষ্ট হবে না বা পোকা ধরবে না। ক্যাপসিকাম এইবাবে ফ্রিজে রাখলে অনেকদিন ভালো থাকে। বেগুন রাখার সময় একটু তেল মাখিয়ে রাখতে পারেন।

** শাক, ধনেপাতা ফ্রিজে রাখার সময় গোড়া-সহ রাখবেন। কিংবা শাক হালকা ভাপিয়ে বক্সে ভরে রাখতে পারেন।

** ফ্রিজের দরজায় লেবু, আদা রাখবেন না। ভিনিগার বা সস অর্থাৎ বোতল জাতীয় জিনিস ফ্রিজের দরজায় রাখতে হবে।

** মাখন, চিজ এসব আমরা এমনিই ফেলে রাখি। কিন্তু দীর্ঘদিন ভালো রাখতে চাইলে অবশ্যই এয়ারটাইট কোনো পাত্রে রাখতে হবে।

** মাংছ  ও মাংস ভালো করে ধুয়ে লবণ, গোলমরিচের গুঁড়া, লেবুর রস মাখিয়ে বায়ুরোধী পাত্রে রাখতে পারেন। আর না হয় সরাসরি ভালো করে প্যাকেট করে ডিপ ফ্রিজে রাখুন।

** কাটা পেঁয়াজ, আদা, রসুন ফ্রিজে রাখতে চাইলে আগে হালকা নবণ মাখিয়ে নিন। এবার বক্সে ভরে ফ্রিজে রাখুন।

** ডিম ট্রেতে না রেখে একটি বাটির মধ্যে রাখলে অনেক দিন ভালো থাকবে ডিম।

** ফ্রিজে সবসময় কাঁচা লেবুর টুকরা রাখুন। এছাড়াও ১০ দিন পর পর গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে ফ্রিজ মুছে নিন।

এ ছাড়াও আর যা মনে রাখেতে হবে

** খাবার ঢাকা ছাড়া ফ্রিজে রাখবেন না। এতে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়। খাবার নষ্ট হয়। শরীরের জন্যও খারাপ।

** ফল যেটুকু খাবেন সেটুকুই কেটে ফ্রিজে রাখুন। অতিরিক্ত ফল কাটবেন না।

** ডিপ ফ্রিজে রাখা রান্না করা মাছ মাংস বের করলে ৪ ঘন্টার মধ্যে খান।

** যে কোনো রান্না করা খাবার এক বা ২ ঘণ্টার মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। এর আগেই সংরক্ষণ করুন।

** রান্না করা খাবার আগে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢোকান।

** রান্না ডাল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। খাওয়ার পর থেকে গেলে গরম করে নিন। এরপর ঠান্ডা করে ফ্রিজে রাখুন।

** পুরভরা যেকোনো খাবার তৈরির সময় পুর ঠান্ডা করে তারপর ব্যবহার করুন।

** ফ্রিজ থেকে বের করেই খাবার গরম করা উচিত নয়। বাইরে একটু রেখে স্বাভাবিক তাপমাত্রায় আসার পর খাবার গরম করুন।


এ ক্যটাগরির আরো খবর..