× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

ফোন চুরির দায়ে যুবককে পিটিয়ে হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতনিধিি : যশোর জেলার শার্শা উপজেলার পল্লীতে মোবাইল ফোন চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোর রাতে উপজেলার হাড়িখালি যদুনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২০)। তিনি ওই গ্রামের কওছার আলি সরদারের ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ওই গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা বেগমের মোবাইল ফোন চুরি করেছে- এই সন্দেহে ভোর রাতে ১০/১২ জন যুবক সাইফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর তাকে বেদম মারপিট করা হয়। প্লাস দিয়ে তার হাতের নখ তুলে ফেলার চেষ্টা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে জানান তিনি। নিহতের বোন মঞ্জিলা বেগম জানান, ভোর রাতে তার ভাই সাইফুল ইসলামকে ডেকে নিয়ে মারধর করা হয়। সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ৮দিকে তার ভাই মারা যান। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..