× Banner
সর্বশেষ
জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র

ফের পেছালো জাগ্গা জাসুস!

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: অনুরাগ বাসু পরিচালিত রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ অভিনীত জগ্গা জাসুস সিনেমা গত দুবছরে একাধিকবার পিছিয়েছে মুক্তির দিনক্ষণ। সর্বশেষ জুনে মুক্তির কথা থাকলেও, ফের এক-দুমাস বিলম্বে মুক্তি পাবে বলে জানিয়েছেন নায়িকা ক্যাটরিনা।

সম্প্রতি রণবীর এবং ক্যাটের বিচ্ছেদের কারণে সিনেমা মুক্তিতে বিলম্ব হচ্ছে বলিউডে এমন গুঞ্জন উঠলেও, ভুল ভাঙলেন নায়িকা নিজেই।

ক্যাটরিনার সাফ জবাব, ‘জগ্গা জাসুস’ জুন মাসে মুক্তি পাবে না৷ জুলাই বা আগস্টে মুক্তি পেতে পারে৷ প্রযোজক জানিয়েছেন তেমনই৷এখনও ৬০-৭০ দিন লাগবে সিনেমার বাকি সুটিং শেষ হতে৷

এদিকে সময়টা একদম ভালো যাচ্ছে না রণবীর-ক্যাটরিনার৷ সম্প্রতি ক্যাটরিনার ‘ফিতুর’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে৷ রণবীরের শেষ মুক্তি ‘তামাশা’-ও তেমন জমেনি বক্স অফিসে৷ এর মধ্যে আরও একটা খারাপ খবর৷

বি-টাউনে এই মুহূর্তে রণবীর-ক্যাটরিনার ব্রেক-আপ নিয়ে জল্পনা তুঙ্গে৷ অনেকের মতে, ক্যাটরিনাকে আবার জীবনে ফিরিয়ে আনতে চান রণবীর৷ আবার অনেকের মতে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক যাই হোক, এর সঙ্গে এই সিনেমার কোনও সম্পর্ক নেই৷ ক্যাটরিনা এখানে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন। এই খবরটা তো সবচেয়ে ভালো তিনিই ব্রেক করতে পারেন, তাই নয় কী!


এ ক্যটাগরির আরো খবর..