× Banner
সর্বশেষ
বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি-বারাণসী বুলেট ট্রেন, সর্ব্বোচ্চ গতি ঘন্টায় ৩২০ কিমি ভারত থেকে টিয়ার গ্যাস আমদানি হাসান মাহমুদের ৩ উইকেট: প্রস্তুতি ম্যাচে চালকের আসনে সিএ একাদশ জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে ইরানি বিমানবাহিনীর অভিযান: দাবি শীর্ষ কমান্ডারের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে -ট্রাম্প পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

ফেয়ার বিডি বাংলাদেশ লিমিটেড ট্রাভেল এজেন্সিতে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা আদায়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
https://thenewse.com/wp-content/uploads/Consumer-rights-protection.jpg

রাজধানীর বনানীতে অবস্থিত ফেয়ার বিডি বাংলাদেশ লিমিটেড ট্রাভেল এজেন্সিতে আজ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদানে ব্যর্থতার জন্য ট্রাভেল এজেন্সিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ ৫০ হাজার টাকা এবং অবহেলার মাধ্যমে যাত্রীদের অর্থহানি ঘটানোর অপরাধে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া প্রতিষ্ঠানটিতে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা পরিচালনার বেশকিছু নিদর্শন পাওয়া যায়। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গৃহীত হবে মর্মে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে।

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে মন্ত্রণালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..