ফুলবাড়ীতে যুবলীগ কর্মী শহীদ নূর হোসেনকে কূটুক্তিকারীর শাস্তির দাবিতে  বিক্ষোভ

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবলীগকর্মী শহীদ নূর হোসেনকে কূটুক্তিকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সন্ধ্যা ৭ টায় উপজেলার কাচারি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে থামে। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ অনু্ষ্ঠিত হয়।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক, সরকার মনোয়ার পাশা,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, আবু বকর সিদ্দিক মিলন,ত্রাণ বিষয়ক সম্পাদক বোস্তমী আলম লায়ন,উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ।
সমাবেশে বক্তারা শহীদ নূর হোসেকে কূটুক্তিকারী মশিউর রহমান রাঙ্গাকে আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মুলক শাস্তি দাবি করেন। এরপরেই বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মশিউর রহমান রাঙ্গাকে ধিক্কার জানিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।