× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

মাগুরায় শহীদ রিয়াত আলী ফুটবলে শহীদ রাশেদ-সেলিম চ্যাম্পিয়ন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার আলীধানী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে শেষ হয়েছে শহীদ রিয়াত আলী ফুটবল টুর্ণামেন্ট।

চুড়ান্ত খেলায় শহীদ রাশেদ-সেলিম স্মৃতি সংসদ ২-১ গোলে ইছাখাদা খাজা স্মৃতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার ১৮ মিনিটে ইছাখাদা দলের নাইজেরিয়ান খেলোয়াড় কেসি দলের পক্ষে একমাত্র গোলটি করে। ২৬ মিনিটে শহীদ রাশেদ-সেলিম দলের কবির একটি গোল করে খেলায় সমতা আনেন। পরবর্তীতে ৪০ মিনিটে একই দলের কবির দ্বিতীয় গোলটি করে বিজয় নিশ্চিত করেন। খেলা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার বিতরণ করেন । এ সময় পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা প্রেসকা¬ব সাধারণ সম্পাদক শামীম খান, আঠারোখাদা ইউপি চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস, পৌর কাউন্সিলর সাকিবুল হাসান তুহিন, পৌর মহিলা কমিশনার মনিরা বেগম শাবানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
টুর্ণামেন্টে শহীদ রাশেদ-সেলিম ফুটবল দলের কবির সেরা খেলোয়াড় মনোনিত হন।


এ ক্যটাগরির আরো খবর..