× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রুবেল-পিকুল-মনির পরিষদের বিজয়

admin
হালনাগাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

আবু নাসের হুসাইন, ফরিদপুর: উৎসব মূখর পরিবশে আজ শুক্রবার ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে মো. ইমতিয়াজ হাসান রুবেল-পিকুল-মনির পরিষদ।

সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন চলে। নির্বাচনে প্রেসক্লাবের ৯৬ জন সদস্যেদর মধ্যে ৯১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোট ১৮ টি পদের মধ্যে ১৫ টি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। তারা হলেন, সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন তিতু দপ্তর সম্পাদক এম এ আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিব দাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মঞ্জুয়ারা স্বপ্না, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন ও ৬ টি কার্যনির্বাহী সদস্য পদে মো. শফিকুল ইসলাম মনি, সেবানন্দ বিশ্বাস, হাসানুজ্জামান, মফিজুর রহমান শিপন, সুজাউজ্জামান জুয়েল ও মো. মুইজ্জুর রহমান রবি।

নির্বাচনে সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা হয়। সহ-সভাপতি পদে ৭২ ভোট পেয়ে বিল্লাল হোসেন, ৬৭ ভোট পেয়ে কামরুজ্জামান সোহেল ও ৫৫ ভোট পেয়ে সাজ্জাদ হোসেন রণি নির্বাচিত হন। এই পদে প্রতিদ্বন্দি বেলাল চৌধুরী পেয়েছেন ২৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাহবুবুল ইসলাম পিকুল ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অপর তিন প্রতিদ্বন্দির মধ্যে মশিউর রহমান খোকন ১৫ ভোট, শেখ ফয়েজ আহম্দে ১২ ভোট ও বিজয় পোদ্দার পেয়েছেন ০১ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে শেখ মনির হোসেন ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি আনোয়ার জাহিদ পেয়েছেন ৩০ ভোট।

নির্বাচন পরিচালনা করেন অধ্যাপক মিজানুর রহমান মানিক। তার সহযোগি ছিলেন, মফিজ ইমাম মিলন ও এম এ সালাম ।


এ ক্যটাগরির আরো খবর..