× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যায় এক আসামি গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
উৎপল সরকার হত্যায় এক আসামি

ফরিদপুরের সালথায় ডাকাতিকালে মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় রাজন মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুর সদর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজন মোল্লা ফরিদপুর কোতোয়ালী থানার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মো. আলাউদ্দি মোল্লার ছেলে।

হত্যাকাণ্ডের দিনই নিহত উৎপল সরকারের বাবা অজয় সরকার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সালথা থানায় মামলা দায়ের করেন।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে. এম. মারুফ হাসান রাসেল জানান, মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজনকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানান তিনি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর মাছের আড়তে যাওয়ার পথে সালথার কালীতলা ব্রিজ (মাটিয়াদহ) এলাকায় ডাকাতদের হামলায় উৎপল সরকার (৩৮) নৃশংসভাবে নিহত হন। ডাকাতদল প্রথমে ভ্যানচালক ফিরোজ মোল্লাকে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ে বেঁধে ফেলে এবং পরে উৎপলের টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

নিহত উৎপল সরকার ফরিদপুর কোতোয়ালী থানার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..