× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সালথায় বজ্রপাতে সৌদি প্রবাসীসহ দুইজনের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি-  ফরিদপুরের সালথায় বিল্লাল মাতুব্বার (৪৭) নামে এক সৌদি প্রবাসী ও হাসি বেগম (৫৩) নামে এক মহিলা বজ্রপাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম ও কাগদি-স্বজনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। বিল্লাল বাতাগ্রামের মৃত ইসমাইল মাতুব্বারের ছেলে এবং হাসি বেগম কাগদি-স্বজনকান্দা গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী।
মাঝারদিয়া ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াদ আলী জানান, বিল্লাল মাতুব্বার সৌদি থেকে ঈদের আগে দেশে আসেন। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় ছেলেকে সাথে নিয়ে মাঠে কাজ করতে ছিলেন। এসময় বজ্রপাত তার মাথার উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার ছেলে সুস্থ্য আছে।
কাগদি বাজারের ব্যবসায়ী মোঃ লিটন জানান, কাগদি গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী হাসি বেগম দুপুরে বৃষ্টির সময় রান্নাঘরে ছিলেন। এসময় বজ্রপাত রান্নাঘরের উপর পড়লে হাসি বেগম মারা যান। এঘটনায় বাতাগ্রাম ও কাগদি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..