× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

‘প্রেম রতন ধন পায়ো’ ১০০ কোটি রুপি ৩ দিনে

admin
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: তিন দিনে প্রেম রতন ধন পায়ো ঢুকে গেছে ১০০ কোটির ক্লাবে। শুধু ভারতেই এর আয়ের পরিমাণ এখন ১০১ কোটি ৪৭ লাখ রুপি। প্রথম দিন ৪০ কোটি ৩৫ লাখ, দ্বিতীয় দিন ৩১ কোটি ৫ লাখ এবং তৃতীয় দিন ৩০ কোটি ৭ লাখ রুপি আয় করেছে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’।

ভারতের বাইরে বিভিন্ন দেশেও রমরমিয়ে চলছে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’। উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) ২ কোটি ৬৮ লাখ, যুক্তরাজ্যে ১ কোটি ৯২ লাখ, সংযুক্ত আরব আমিরাতে ৪ কোটি ৩৩ লাখ, অস্ট্রেলিয়ায় ৪১ লাখ আর অন্যান্য দেশ মিলিয়ে ১ কোটি ২৭ লাখ রুপি আয় করেছে ছবিটি।

এর আগে মাত্র তিন দিনে ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকতে পেরেছে তিনটি ছবি। এগুলো হলো- সালমানের ‘বজরঙ্গি ভাইজান’, আমির খানের ‘ধুম থ্রি’, শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’। কম সময়ে এই অর্জনের স্বাদ একবারের বেশি পেয়েছেন কেবল সল্লুই।

ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে গত ১২ নভেম্বর ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রেম রতন ধন পায়ো’। প্রথম দিন থেকেই ধন-দৌলতের বৃষ্টি ঝরাচ্ছে এই ছবি। বলিউডের ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের দিক দিয়ে এটি স্থান করে নিয়ে দুই নম্বরে। সামনে আছে শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’ (৪৪ কোটি ৯৭ লাখ রুপি)।

‘প্রেম রতন ধন পায়ো’ ছবির মাধ্যমে ১৬ বছর পর সুরজ বরজাতিয়ার পরিচালনায় অভিনয় করলেন সালমান। এতে আরও অভিনয় করেছেন সোনম কাপুর, নীল নিতিন মুকেশ, সারা ভাস্কর, অনুপম খের, আরমান কোহলি প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশামিয়া।


এ ক্যটাগরির আরো খবর..