× Banner
সর্বশেষ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

কালিগঞ্জ প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহনের দাবীতে মানববন্ধন

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনে

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার ৩০ জুলাই সকালে সরকারী নলডাঙ্গা ভূষণ রোডে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)।

কর্মসূচীতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করে।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, উপদেষ্টা ইকব্যাল হুসাইন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারন সম্পাদক নাসিম উদ্দিন ।

সভাপতি রফিকুল ইসলাম তার বক্তেব্যে বলেন, মেধার কোন বিভাজন হয়না, মেধা সরকারি বা বেসরকারি স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেনা। সকল শিশুরই তাদের যোগ্যতা প্রমাণের সমান সুযোগ থাকা উচিত কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের এই সুযোগ থেকে বঞ্চিত করা মানে তাদের মেধা বিকাশের পথ রুদ্ধ করে দেওয়া। এটি শিশু মনে এক গভির ক্ষতের সৃষ্টি করবে। এটি দেশের সামগ্রিক মানবসম্পদ উন্নয়নের পথেও বাঁধার সৃষ্ঠি করবে।

মানববন্ধন শেষে কালীগঞ্জ উপজেলা নির্বহী অফিসারের কাছে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..