× Banner
সর্বশেষ
শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার বেনাপোল

প্রহসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর -১ আসনের প্রার্থী আশরাফুল আলম লিটন

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
সরে দাঁড়ালেন

বেনাপোল নৌকা প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার, অনিয়ম ও ৫৫টি ভোট কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টায় নিজের নির্বাচনি কার্যালয়ে এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ আমার ৯ জন এজেন্টকে মারধর করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটার ও কর্মীদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ৫৫টি কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। এর আগে, ১৯ ডিসেম্বর আমাকে মারধর করা হয়। এখন পর্যন্ত ১৫০ নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, ভ্যান থেকে ভোটারদের নামিয়ে নিয়ে তারা বাড়ি ফিরিয়ে দিচ্ছে। ভোট খেলায় যারা উৎসবকে নষ্ট করে আজকে ভোটের মাঠে প্রান খুলে যাবে তা হতে দেওয়া হয়নি। আজ যে নির্বাচন হচ্ছে তা আমাদের জন্য লজ্জাসকর। এরা ভোট কেন্দ্রে আমার স্ত্রীকে ও আঘাত করেছে। জননেত্রী শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রতি সেক্টরে যে চক্র রয়েছে তাদের প্রতি আমার দয়া ছাড়া আর কিছুই করার নেই।  জাতির সন্মান ও মর্যদা যারা নষ্ট করে তারা দেশের জন্য মঙ্গল কিছু করতে পারে না। ‘প্রশাসন আমাকে কোনো ভাবেই সহযোগিতা করেনি। এখন যে পরস্থিতি তাতে যেকোনো মায়ের বুক খালি হতে পারে। আমি এমন ভোট চাই না।
আশরাফুল আলম লিটন বলেন, ‘ওরা প্রমাণ করছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। হয়তো ১০ শতাংশ ভোট পড়বে। কিন্তু তারা ৫০ শতাংশ ভোট দেখানোর প্রক্রিয়া চালাচ্ছে। যে কারণে এমন প্রহসনের নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি।’


এ ক্যটাগরির আরো খবর..