মাদারীপুরে সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

মাদারীপুরে সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম
ডাসার প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া এলাকায় কামাল খান ও তার মা ও স্ত্রীর উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে শাহজালাল ও তার লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি সোমবার সকাল ১০টার দিকে ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে সোমবার সকালে স্থানীয় বখাটে শাহজালাল, তানজিলা, মিনারা ও লাভলীসহ তার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে কামাল খানের বাড়িতে এসে অতর্কিত ভাবে হামলা চালিয়ে কামাল খান ও তার মা সালেহা বেগম এবং স্ত্রী হেলেনা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আগাইয়া আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সালেহা বেগম জানান, আমার ছেলে বিদেশে থাকে। ও কিছুদিন আগে দেশে ছুটিতে দেশে আসছে। পরিকল্পিত ভাবে সন্ত্রাসী শাহজালাল ও তার লোকজন নিয়ে আমার ছেলেকে কোপাইতে দেখে আমি আগাইয়া আসলে আমাকেও কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি সন্ত্রাসী শাহজালাল ও তার সহযোগিদের বিচার চাই।
সৌদি প্রবাসী কামাল খান জানান, আমি কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী শাহজালাল আমার মাথার উপর কোপ দিলে হাত দিয়ে ফেরাতে গেলে আমার হাতে কোপ লাগে। শাহজালাল এলাকায় দীর্ঘদিন ধরে সূদের ব্যবসা,মাদক ব্যবসা করে ও নিজে সেবন করে, এটা এলাকার অনেকেই জানে। আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় ও এলাকাবাসি জয়নাল খান জানান, শাহজালাল এলাকায় নেশা ও সন্ত্রাসী কার্যকালাপ চালিয়ে আসছে। ও অনেককেই নির্যাতন করেছে। এলাকার সবাই আতংকে আছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম জানান, মার ধরের টুবিয়া থেকে একটা অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।