মধুখালীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র‌্যালী ও আলোচনা

মধুখালীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র‌্যালী ও আলোচনা

১৭ ই মে মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে বেলা ১১টায় রেলগেটস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে উপজেলা পরিষদের সামনে যেয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিঞা, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, এম এম বাবুল আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া,

সহ-দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা আকতারুজ্জামান খোকন, সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেন, বাগাট ইউনিয়ন আওয়ীমীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায় দেবু , মধুখালী উপজেলা ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক ইনজামামুল হক অনিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।