× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে স্বপ্ন লিখে পাঠালেন ৬শ শিক্ষার্থী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার আয়োজন করলো হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড সেই সাথে প্রধান মন্ত্রীর কাছে স্বপ্ন লিখে পাঠালেন ৬শ শিক্ষার্থী।

তোমার শানিত মেধায় গড়ে উঠুক ক্ষুধা মুক্ত মানবিক বাংলাদেশ এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জেএসসি ও পিইসি ২০১৯ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৬শ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে সেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও ইয়ুথ ইগেইনষ্ট হাঙ্গার। অনুষ্ঠানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে ৬শ শিক্ষার্থী পোষ্ট কার্ডে বড় হয়ে কি হবে সেই স্বপ্ন লিখে পাঠিয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় বলিদাপাড়াস্থ সুনিতেন পাঠশালা চত্বরে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা: আবু সাইদ, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন,এরিয়া কো অডিনেটর সোহেল আহমেদ খান। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা ৬শ শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..