প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি’র আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুরঃ পর পর দুইবারের নির্বাচিত মেহেরপুর-১আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী করায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন,মেহেরপুর থিয়েটারের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য, অরনি থিয়েটারের সভাপতি নিশান সাবের,মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ,মেহেরপুর ব্যান্ড এসোসিয়েশনের সভাপতি এম.এ. হাসান সুমন,অবসরের সভাপতি জানে আলম, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী,জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষকদের পক্ষে শাশ্বত নিপ্পন,নাট্য ব্যক্তিত্ব আনোয়ারুল হাসান,জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইলাম লিজন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।