× Banner
সর্বশেষ
আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রতিবছর স্থূলতায় মারা যায় ৩০ লাখ মানুষ

admin
হালনাগাদ: রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে বর্তমানে অপুষ্টিজনিত মৃত্যুর চেয়ে শারীরিক স্থূলতার কারণেই বেশি মানুষ মারা যাচ্ছে। জাতিসংঘ গবেষক দলের আশঙ্কা, আগামী দশ বছরে বিশ্বের আরো একশ কোটি মানুষ স্থূলতায় আক্রান্ত হবে। তাই এই সমস্যার বিরুদ্ধে আটঘাট বেঁধে প্রচারনায় নামতে চলেছে জাতিসংঘ।

বিশ বছর আগে অপুষ্টিজনিত বিভিন্ন রোগেই বিশ্বের বেশিরভাগ মানুষ মারা যেত। কিন্তু গত দশ বছরে এই চিত্র নাটকীয়ভাবে বদলে গেছে। এখন অবসিটি বা স্থূলতার কারণেই বেশি মানুষ মারা যায়। প্রতিবছর স্থূলতার কারণে বিশ্বের প্রায় ৩০ লাখ মানুষ মৃত্যুবরণ করে থাকে। এই সংখ্যা বিশ্বে অপুষ্টিতে মৃত্যুর চেয়ে তিনগুণ বেশি। ২০১০ সালে অপুষ্টির কারণে মারা গিয়েছিল দশ লাখ মানুষ।

জাতিসংঘের গবেষক দলের আশঙ্কা, ২০২৫ সাল নাগাদ বিশ্বের আরো ১শ কোটির বেশি মানুষ স্থূলতায় আক্রান্ত হবে। আর এটি এখন কেবল ধনী দেশগুলোর সমস্যা নয়। অনেক উন্নয়নশীল দেশের লোকজনও বর্তমানে এ সমস্যায় ভুগছে। তবে খ্যাদ্যাভ্যাসে সামান্য রদবদলের মাধ্যমে এই গুরুতর সমস্যাটিকে সহজেই মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন নেতৃস্থানীয় বিজ্ঞানীরা।


এ ক্যটাগরির আরো খবর..