× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

করোনার প্রভাবে জনমানবহীন প্রকৃতির রূপে ফিরে আসছে ঢাকা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ মার্চ, ২০২০

করোনার প্রভাবে ব্যস্ত ঢাকা এখন নিস্তব্ধ। নেই যানবাহনের কোলাহল। তাই নেই ধুলা কিংবা ধোঁয়ার রাজত্ব। এ সুযোগে নিজের রূপের জানান দিচ্ছে নগর প্রকৃতি।

কোটি মানুষের শহর ঢাকায় প্রকৃতির চিরচেনা রূপ ফিরে আসবে, এমনটা বোধ করি কেউই ভাবতে পারেনি। এই শহরেই কোকিল ডাকছে, দেখা মিলছে কাঠবিড়ালীর। বৈশ্বিক করোনার প্রভাবে পৃথিবীর সব দেশের মত থমকে যাওয়া ব্যস্ত ঢাকায় এখন কমে এসেছে বায়ুদূষণও।

পিচঢালা পথে মুক্ত বিহঙ্গের ছোটাছুটি। ফুটপাতে ঝরা পাতার সঙ্গে খুনসুটিতে ব্যস্ত কাঠবিড়ালি। গাছে গাছে ফুটেছে রক্তরাঙা ফুল। বাতাসে ভাসছে ঝিঁঝিঁপোকার ডাক। ঢাকার মতো ব্যস্ত নগরীর বাস্তবতায় এমন পরিবেশ কল্পনা করাও দায়। কিন্তু অবাস্তব হলেও সত্য যে এ ব্যস্ত নগরী এখন প্রকৃতির নিয়ন্ত্রণে।

মার্চের শুরুতেও ঢাকার বায়ু দূষণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন রাষ্ট্রের কর্তাব্যক্তিরা। প্রকৃতির হস্তক্ষেপে তাও এখন অনেকটা নিয়ন্ত্রণে। তবে পরিবেশ অধিদফতরের মানমাত্রায় ৫০ একিউআইকে স্বাভাবিক বায়ু বলা হলেও শনিবার দুপুরে নিস্তব্ধ ঢাকার বায়ুমান ছিল ১৫৭ একিউআই। কেন এখনো ঢাকার বায়ুমান স্বাভাবিক হচ্ছে না তা ভেবে দেখার সময় এসেছে বলে মনে করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।

এদিকে, জনশূন্য নগরী প্রকৃতির প্রাণীদের জন্য আশীর্বাদ হয়ে ধরা দিলেও খাদ্য সংকটে বিপাকে পড়তে হচ্ছে কুকুরসহ মানুষের কাছাকাছি বাস করা প্রাণীগুলোকে। তাইতো একটু খাবার দেখলেই মানুষের কাছে ছুটে আসছে।করোনার এ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে প্রাণ ও প্রকৃতি রক্ষায় মানুষ আন্তরিক হবে এমনটাই প্রত্যাশা প্রকৃতিপ্রেমীদের।


এ ক্যটাগরির আরো খবর..