× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

সিলেট প্রতিনিধি,

যারা প্রকৃতিকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে

Dutta
হালনাগাদ: বুধবার, ৫ জুন, ২০২৪
প্রকৃতিকে ধ্বংস

সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপিত হয়েছে। নানা আয়োজনে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদ্‌যাপিত হয়।
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (০৫ মে) সকাল সাড়ে ১০ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব সম্প্রদায় ও প্রাণীকুলের অস্তিত্বের জন্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই। তিনি বলেন, বিজ্ঞানের সাফল্যের কারণে আমরা সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে পারছি। কিন্তু, বিজ্ঞান পৃথিবীর কোন মৌলিক কোন বস্তু আবিষ্কার করতে পারে নি। সিলেট অঞ্চল হলো পাহাড়, টিলা, নদী-নালা বেষ্টিত এক নির্মল প্রকৃতির আধার। সমাজের এক শ্রেণির অপরাধী চক্র নিজের আর্ক লাভের হীন উদ্দেশ্যে প্রকৃতিকে ধ্বংস করছে। তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিতের মাধ্যমে প্রকৃতিকে বাসযোগ্য রাখতে হবে।
সিলেট সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক একেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথ হিসেবে আরও উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা,  ডিআইজি সিলেটের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. আল-জুনায়েদ।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল।
আলোচনা সভা শেষে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, স্লোগান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..