× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পুলিশের বাধার মুখে শেষ হলো হেফাজতের মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি

admin
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশের বাধায় মুখে শেষ হলো হেফাজত ইসলামীর মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি। সোমবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি মিছিল নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। কিন্তু মিছিলটি শান্তিনগর মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে হেফাজতের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলনা নূর হোছাইন কাসেমীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে স্মারকলিপি জমা দিতে রওনা হয়।

এদিন সকাল থেকেই বায়তুল মোকারমের সামনে রাস্তা অবরোধ করে জড়ো হতে থাকেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। রাস্তার অস্থায়ী মঞ্চ করে সমাবেশও করা হয়। সমাবেশে মাওলনা নূর হোছাইন কাশেমী বলেন, ‘আরাকান স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। প্রয়োজনে মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।’

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘মিয়ানমারের আরাকান রাজ্যে মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতন ও অব্যাহত গণহত্যার প্রতিবাদে আজ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মলেনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..