× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

পুতিনের প্রাক্তন স্ত্রী কাকে বিয়ে করেছেন?

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার প্রাক্তন স্ত্রী লিউদমিলা পুতিনার বিচ্ছেদ হয়েছিল ২০১৩ সালে। ওই বছরের জুলাইয়ে এক ব্যালে নাচ অনুষ্ঠানে নিজেদের বিচ্ছেদের কথা জানান দেন তারা। এরপর দুটি বছর গণমাধ্যমের চোখের আড়ালেই ছিলেন লিউদমিলা। তবে সম্প্রতি আবার তিনি গণমাধ্যমের শিরোনাম হয়েছেন নতুন সংসার পাতার খবরের মাধ্যমে।

সোবেসেদনিক নামে রাশিয়ার একটি সাময়িকী জানিয়েছে, সম্প্রতি লিউদমিলা তার নাম পরিবর্তন করেছেন। অর্থাৎ তিনি নামের শেষে পুতিনা নয়, অকেরেতনায়া যোগ করেছেন। ৫৮ বছরের লিউদমিলা তরুণ ব্যবসায়ী আরতার অকেরতনির নামের শেষাংশ নিজের নামের শেষে যোগ করেছেন। আরতার বয়সের দিক থেকে লিউদমিলা থেকে ২০ বছরের ছোট। বেশ কয়েক মাস আগে তোলা বেশ কয়েকটি ছবিতে আরতার ও লিউদমিলাকে একসঙ্গে দেখা গেছে।

এ ব্যাপারে ক্রেমলিন অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, ‘আমি যে পদমর্যাদায় রয়েছি, সেখানে লিউদমিলা অথবা তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার কোনো সুযোগ নেই।’

প্রসঙ্গত, পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে ক্রেমলিন। এমনকি তার সন্তানরা কোথায়, কীভাবে বড় হচ্ছে, সে বিষয়েও গোপনীয়তা বজায় রাখা হয়। এর আগে গুজব ওঠে প্রাক্তন অলিম্পিক জিমন্যাস্ট অ্যালিনা কাবাইভার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পুতিন। গত বছর এক সন্তানেরও জন্ম দিয়েছেন কাবাইভা। তবে বরাবরের মতোই ক্রেমলিন এ তথ্য অস্বীকার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..