× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পীরগঞ্জে মোবাইল চুরির অপবাদে এতিমখানার ছাত্রকে পিটিয়েছে সুপার

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ; মোবইল চুরির অপবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লিয়ন (১২) নামে এক এতিম ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছ মাদ্রাসার সুপার।
বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিয়ন উপজেলার বীরহলী এতিমখানা মাদ্রাসার ছাত্র। ওই ছাত্রের মায়ের অভিযোগ, বুধবার বিকেলে মাদ্রাসার পার্শে¦র রাস্তায় লিয়ন একটি মোবাইল কুড়িয়ে পায়। এ খবর পেয়ে মাদ্রাসার অপর এক ছাত্র তাকে ভয়ভীতি দেখিয়ে মোবাইলটি হাতিয়ে নেয়। পরে জানা জানি হলে বীরহলী এতিমখানা মাদ্রাসার সুপার আবুল বাশার মোবাইল চুরির অপরাধে ঐ দিন মাগরিবের নামাজের আগে লাঠি দিয়ে লিয়নকে বেদম পেটায়। এতে সে গুরুতর জখম হয়। ভয়ে ঐ রাতে লিয়ন মাদ্রাসা পিছনে রাত কাটায়। পরদিন বৃহস্পতিবার মাদ্রাসার কয়েকজন ছাত্র তাকে পৌর শহরের গুয়াগাঁও মহল্লায় তার নানার বাড়িতে পৌছে দেয়। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উল্লেখ্য, সুপার আবুল বাসার কারণে-অকারণে এতিমখানার শিক্ষার্থীদের নির্যাতন করে থাকে। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, ঐ শিক্ষককে আটকের জন্য অভিযান চলছে।
উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ্ জানান, বিষয়টি জানার পর ওসি কে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..