× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

পিতা মাতার সম্পত্তি থেকে বঞ্চিত করার পায়তারা এবং জীবন নাশের হুমকি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের মরহুম বারিক শিকদারের বড়পুত্র মোঃ সেলিম শিকদার ওয়ারিশউল ওয়াহিউল ।

তিনি বিদেশে থাকা অবস্থায় তার পিতামাতার সম্পত্তি দুই ভাই লিখে নেয় মোঃ শামীম শিকদার ওয়াছিউল ও মোঃ শাহারিয়া শিকদার। এরপর তার পিতা মৃত্যু বরন করার পর তিনি দেশে চলে আসেন। তারপর তিনি জানতে পারেন যে তার পিতা তাকে ত্যাজ্যপুত্র ঘোষনা করে দিয়েছেন। ফলে তিনি তার ক্রয়কৃত সম্পত্তি ও পিতামাতার সম্পত্তি চাইলে মা এবং ভাইগন তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে।

তার পরিপেক্ষিতে তার সম্পত্তি বুঝে পাওয়ার জন্য মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করে। তা থেকে তার বঞ্চিত করার পায়তারা করছে বুঝে তিনি কোন আপোষ নামায় সহি করেন নাই। এরপর পর থেকে বিবাদীগন তার পিতামাতার সম্পত্তি থেকে বঞ্চিত এবং জীবন নাশের হুমকি দিচ্ছে এবং যে কোন মূহুর্তে গ্রাম ছাড়া করবে।

বর্তমান জীবন নাশের ভয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার নাড়–য়া গ্রাম শ^শুর বাড়ীতে ছেলেমেয়ে স্ত্রী নিয়ে বসবাস করে। এ ছাড়া আরো অভিযোগ পাওয়া যায় মোঃ শামীম শিকদার ওয়াছিউল তার নাম মোঃ সেলিম শিকদার ওয়ারিশউল ওয়াহিউল একই নাম বলে তার ক্রয় কৃত সম্পত্তি এবং পিতামাতার সম্পত্তি নিজে জোরপূবর্ক ভোগদখল করে খাচ্ছে এবং আমাকে মিথ্যামামলা দিয়ে জীবন নাশের হুমকি দিয়ে গ্রাম ছাড়া করার এবং বিভিন্ন ভাবে মেরে ফেলার ভয়ভীতি এবং জীবন নাশের হুমকি দিচ্ছে।

এ ব্যপারে তার ক্রয়কৃত সম্পত্তি এবং পিতামাতার সম্পত্তি বুঝে পাওয়ার আশায় বুক বেধে দিনে আড় পাড়া গ্রামে বসবাস করছে এবং রাত হলে জীবনে ভয়ে নাড়–য়া থাকছে বলে জানা যায়। তাই গ্রাম বাসীর মাধ্যমে আরও জানা যায় এই মোঃ সেলিম শিকদার ওয়ারিশউল ওয়াহিউল একই ব্যক্তি যিনি মরহুম বারিক শিকদারের বড় ছেলে সেটা গ্রামবাসী চেনে ও জানে । তাড়া আরও জানে যে পিতামাতার সম্পত্তি পাবে কিন্তু মা ,ভাইগন দিচ্ছে না।

বিষয় সম্পত্তি পাবার আশায় তিনি দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে কেহ তার ভাইদের ভয়ে মুখ খুলে সমাধান করে দিতে পারছেনা। কারন দুইভাই গ্রামবাসীর কোন কথা শোনে না। তাই বিষয় সম্পত্তি পাবার আশায় আইন আদালত করবে বলে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..