× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী

পিছিয়ে পড়েও জয় পেয়েছে ব্রাজিল

admin
হালনাগাদ: বুধবার, ২৭ মার্চ, ২০১৯

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস। অন্য গোলটি করেছেন ফিরমিনো। চেক রিপাবলিকের হয়ে একমাত্র গোলটি করেছেন ডেভিড পাভেলকা।

প্রথমার্ধে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে খেলায় ফিরেছে ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের গোলের মূল কারিগর নেইমার ছিলেন না। তবে তাঁর অভাব বোধ করতে দেননি ফিরমিনো-জেসুসরা। প্রাগে শেষ পর্যন্ত ৩-১ গোল গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

ম্যাচের ৩৭তম মিনিটে ব্রাজিলের জালে বল জড়ান ডেভিড পাভেলকা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে অতিথিরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই চেক রিপাবলিকের রক্ষণের ভুলে সমতায় ফেরে ব্রাজিল। রবার্তো ফিরমিনোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। বল দখলে এগিয়ে থেকে ম্যাচের শেষ দিকে এসে ব্যবধান বাড়ান জেসুস। ৮৩তম মিনিটে জেসুসের গোলে ২-১ গোলে এগিয়ে যায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে স্বাগতিকদের বুকে শেষবারের মতো ছুরি চালান জেসুস। আলানের বাড়ানো বল দুইবারের চেষ্টায় জালে জড়ান জেসুস।
কুতিনহোর বদলি হিসেবে নামা জেসুসের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নেয় ব্রাজিল।


এ ক্যটাগরির আরো খবর..