× Banner
সর্বশেষ
খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় – মির্জা ফখরুল দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭ প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

পাটকেলঘাটা বাজারে ঈদ কেনাকাটায় শেষ মুহুর্তে উপচে পড়া ভিড়

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুন, ২০১৮

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা ॥  পাটকেলঘাটায় শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ কেনাকাটা। বুধবার হাটের বিশেষ দিন থাকায় লোক সমাগম ছিল তুলনামুলক অনেক বেশি। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার মুসলমানদের সবচেয়ে খুশির দিন ঈদুল ফিতর পালিত হতে পারে বলে ধারণা করছেন ইসলামী চিন্তাবিদগণ। আর তাই ঈদের বিশেষ দিনকে সামনে রেখে গতকাল পাটকেলঘাটা বাজারের কেনাকাটায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে বুধবার পাটকেলঘাটা বাজার ঘুরে দেখা যায় তার স্বরুপ চিত্র। আবহাওয়া অনুকুলে থাকায় দিনভোর বাজারটি ছিল বেশ জমকালো। ছেলে, মেয়ে, বউ, বাড়ির কর্তা সকলে সমান তালে ঈদ বাজার করতে চলে এসেছেন। যার যার পছন্দের ভেতর টাকার সাধ্য মিলিয়ে কিনে নিচ্ছেন তারা। এমনই চিত্র দেখা মেলে সাউথ বাংলা শফিং কমপ্লেক্্ের। মেয়েদের পছন্দের ভেতর ফ্লোর গ্রাউন্ড পোশাক এবছর আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া থ্রি-পিচ, অনপিচ, রেডিমেট কামিজ, সুতি লোন ফ্রগ, লেহেঙ্গা, সাথে লেডিস ব্যাগ কেনাকাটায় ধুম পড়তে দেখা যায়।

ফ্লোর গ্রাউন পোশাক সহ অন্যান্যের দাম খুবই সাশ্রয় মুল্যে ৭৫০ টাকা হতে সাড়ে ১২শ টাকায় পাওয়া যাচ্ছে বলে জানান দোকান মালিক। ছেলেদের পছন্দের ভেতর শার্ট, প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবী, রঙিন শর্ট পাঞ্জাবী বিশেষ উল্লেখযোগ্য। সাশ্রয়ী মুল্যে আড়াইশত টাকা থেকে সাড়ে ৪ শত টাকায় তারা কিনতে পারছেন। বউদের পছন্দের শীর্ষে এবছর পাকিজার অরগান্ডি সিল্ক, টাঙ্গাইল সিল্ক। নগদ মুল্য হিসেবে তারা ৬ শত ২০ থেকে ৭ শত টাকা রাখছেন এ দোকানী। বাচ্চাদের বাহানার পোশাকের মধ্যে ফতুয়া, সুতি টেপ, থ্রি-কোয়ার্টার, বাবা সেট যেন নতুন মাত্রা যোগ করেছে। যা নগদ মুল্যে অন্য যেকোনো দোকান থেকে সাশ্রয়ী মুল্যে ১ শত ৭০ থেকে সাড়ে ৩ শত টাকায় কিনতে পারছেন বলে এক অভিভাবক জানালেন।

থানার কুমিরা গ্রাম থেকে আসা আব্দুস সালামের পুত্র শহিদুল ইসলাম, ইমদাদুল ইসলাম, তৌহিদুজ্জামান সহ অনেকে জানালেন, অন্য যেকোনো দোকান থেকে বর্তমানে সাউথ বাংলা শপিং কমপ্লেক্্ের অতি সাশ্রয়ী মুল্যে পিতা মাতা সন্তানের জন্য পোশাক কিনতে পারছি। সাউথ বাংলা শপিং কমপ্লেক্্েরর স্বত্বাধিকারী আব্দুল আলীম পলাশ জানান, পাটকেলঘাটা বাজারে একটি নতুন চমক দেখাতে চাই আর সেটি হলো নগদ এবং বাকি মুল্যের পার্থক্য। নগদ মুল্যে পণ্য কিনলে অতি সাশ্রয়ী ফ্যাসিলিটিজ যেন সকল ক্রেতা সাধারণ পাই সে কথা মাথায় রেখে পণ্য মুল্য নির্ধারণ করেছি যা আশাকরি ক্রেতাদের সামর্থ্যের মধ্যে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..