পাটকেলঘাটায় জমি বিরোধে আহত আতিয়ার সাতক্ষীরা সদর হাসপাতালে

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আতিয়ার রহমান আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ইসলামকাটি বদরমোড় সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরনে জানা যায়, ইসলামকাটি আনছার সরদারের ছেলে আতিয়ার রহমান জুম্মার নামাজের উদ্দেশে বের হলে বাড়ির সীমানায় প্রতিপক্ষ আছাদুর জামান বাবুর নেতৃত্বে মোনতাজ সরদারের ছেলে মনিরুজ্জামান, বিলকিছনাহার ও তার স্বামী কবির ও তার লোকজন দেশী ধারালো অস্ত্র দিয়ে আতিয়ার রহমান কে মাথায় কুপিয়ে মারাত্বকভাবে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। উল্লেখ উভয়ের মধ্যে জমি জায়গার সংক্রান্ত বিরোধ দীর্ঘ দিন আদালতে মামলা  চলে আসছিল । গত বৃহঃবার জমির রায় আতিয়ারের পক্ষে হওয়ায় তারা  আতিয়ার কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। দীর্ঘদিন আতিয়ার রহমান পৈত্রিক সূত্রে জমিটি ভোগ দখল করে আসছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।