× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬

ACP
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২৬
পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র হামলায় চার দিনে দেশটির পুলিশ ও সেনাবাহিনীর অন্তত ৪২ সদস্য নিহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে অন্তত ৫৪ সন্ত্রাসীকে হত্যা করেছে।

বুধবার দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।আইএসপিআর বলেছে, বেলুচিস্তানে গত ৬ জুলাই থেকে এখন পর্যন্ত তিনটি হামলার ঘটনা ঘটেছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বুধবার এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

তিনি বলেন, গত চার দিনে বেলুচিস্তানে বড় ধরনের তিনটি সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের মদতপুষ্ট ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। অন্যদিকে মাতৃভূমি রক্ষা করতে গিয়ে সামরিক ও বেসামরিক নাগরিকসহ ৪২ জন প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের এই সেনা কর্মকর্তা বলেছেন, গত ৪ ও ৫ জুলাইয়ের মধ্যবর্তী রাতে হান্না উরাক এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। ওই সময় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সন্ত্রাসীরা স্থানীয় জনগণের ওপর হামলা চালায়।

তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই এবং ভারতের প্রক্সি গোষ্ঠী ফিতনা আল-খাওয়ারিজের অন্তর্ভুক্ত ওই সন্ত্রাসীদের পালিয়ে যেতে বাধ্য করেছেন। হামলার সময় চার বেসামরিক নাগরিক নিহত ও অন্য ছয়জন আহত হন।

পাকিস্তানের আইএসপিআরের এই মহাপরিচালক বলেন, দ্বিতীয় হামলার ঘটনা ঘটেছে গত ৬ জুলাই। ওই দিন মাঙ্গি বাঁধের কাছে একটি পুলিশি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছিলেন সন্ত্রাসীরা।

তিনি বলেন, ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা ওই চৌকিতে হামলা চালালে পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে তাদের মোকাবিলা করেন এবং প্রাথমিক লড়াইয়েই ১৫ জন সন্ত্রাসীকে হত্যা করেন। প্রাথমিক লড়াইয়ে পুলিশের ৯ সদস্য নিহত হয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, নিরাপত্তা বাহিনী ওই এলাকায় পৌঁছানোর আগেই পুলিশ সদস্যদের জিম্মি করে ফেলে সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থলে ১৫ সন্ত্রাসীর মরদেহ ফেলে রেখে যায় তারা। এই ঘটনায় জিম্মি সব পুলিশ সদস্য বেলুচিস্তানের বাসিন্দা ছিলেন।

দেশটির সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, গত ৬ জুলাই থেকে জিয়ারতের পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীরা জোরদার অভিযানের তথ্য নিশ্চিত হওয়ার পর পুলিশের ১৮ সদস্যকে হত্যা করেছে।

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক বলেন, ওই অভিযানের সময় আরও ১১ জন সন্ত্রাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, মাঙ্গি তল্লাশি চৌকিতে হামলায় ২৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই অভিযানে ২৬ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক স্পষ্ট করে বলেছেন, পাকিস্তান ও বেলুচিস্তান এখানে আছে এবং সবসময় থাকবে।

আমরা প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সব সহযোগীকে খুঁজে বের করব। তোমরা আমাদের সন্তান ও নাগরিকদের ওপর হামলা করো, আর মনে করো আমরা এসে তোমাদের সঙ্গে আলোচনা করব? জনগণ, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি মুহূর্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। যে কোনো মূল্যে আমরা বিজয় অর্জন করব, কারণ আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছি।


এ ক্যটাগরির আরো খবর..