পাকিস্তানের দোসর এদেশে ঘাপটি মেরে আছে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

পাকিস্তানের দোসর এদেশে ঘাপটি মেরে আছে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

পাকিস্তানের দোসর আলবদর, রাজাকার আত্মসমর্পণ করেনি। তারা এদেশে ঘাপটি মেরে আছে। জামায়াত ইসলাম রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে। তাদের রাজনীতি করার অধিকার স্বাধীন দেশে থাকতে পারে না। বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন,  সে দলের এক নেতা বলেছেন দেশ নাকি পাকিস্তান আমলে ভালো ছিল। অথচ তাদের পাকিস্তান আজ ব্যর্থ, অকার্যকর রাষ্ট্র।

মন্ত্রী বলেন, বাংলাদেশে খুব কম পরিবার আছে যারা মুক্তিযুদ্ধে তাদের পরিবারের কাউকে হারায়নি। পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারছিল যে দেশ স্বাধীন হয়ে যাবে, তখন তারা নির্মমভাবে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

শহীদ বুদ্ধিজীবিদের তালিকা নিয়ে একটা জাতীয় কমিটি আছে। তারা এ বিষয়ে কাজ করছে। এ পর্যন্ত দেড় হাজার বুদ্ধিজীবীর তালিকা আমরা করেছি। এছাড়া নতুনভাবে আরও ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি ২৬শে মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আর সকাল থেকেই হাজারো মানুষের শ্রদ্ধায় সিক্ত হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবী বধ্যভূমি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।