পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সদ্য প্রয়াত আলহাজ্ব ফসিয়ার রহমানের স্মরণে বনানী সংঘের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বনানী সংঘ্য কার্যালয়ে সংঘের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক জিএম আজহারুল ইসলাম, শেখ শহীদুল ইসলাম বাবলু, এ্যাডঃ মোজাফ্ফর হাসান, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, মাস্টার ইমান আলী, মনোহর চন্দ্র সানা, এটিএম মনিরুজ্জামান, প্রভাষক রোহতাব উদ্দীন, গাজী শহীদুল ইসলাম খোকন,শেখ মাহাবুবর রহমান রঞ্জু ও সুনীল মন্ডল।