পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করার লক্ষে পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৩ টায় পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রা এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকাবাল মন্টু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, কাজল কান্তি বিশ্বাস, রেজাউল ইসলাম রাজা, মোঃ ফেরদাউসুর রহমান,মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, মাহাছসুদুন্নবী মিল্টন, মৃনাল কান্তি বাছাড়, শেখ মোহম্মদ রাসেল, শেখ হেলাল বাবু, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, সুমাইয়া আক্তার লতা, এম এম আজিজুল হাকিম। বক্তব্য রাখেন, গৌতম রায়, বাশারুল ইসলাম বাচ্চু, মোহম্মদ আলী, রইজ উদ্দীন, আক্কার আলী, গাউসুল হক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।