× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

পাইকগাছায় সড়কের পাশে যুবকের ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Hanging-corpses-1.jpg

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সড়কের পাশে যুবকের ঝুলন্ত লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম পুস্পেন চন্দ্র মন্ডল (৩৩)। সে কয়রা থানার উত্তর চান্নির চক গ্রামের গনেশ চন্দ্র মন্ডলের ছেলে।

পাইকগাছা-কয়রা সড়কের আলমতলাস্থ নির্মানাধীন কৃষি কলেজের নিকট রাস্তার পাশে নিমগাছের ডালে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে তার পরিচয় জানা যায়নি। থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইবি ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, রোববার সকালে পাইকগাছা-কয়রা সড়কের নির্মাণাধীন কৃষি কলেজের পাশে সরকারি রাস্তার পাশের নিম গাছে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। মৃত যুবকটির খালি গায়ে এবং পরনে ফুলপ্যান্ট ছিল।

পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি এজাজ শফী করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হোম কোয়ারেনটাইনে থাকায় তিনি বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানান। পিবিআই এবং সিআইবি বাংলাদেশ পুলিশের দুটি তদন্ত টিম ঘটনা স্থলে আসেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে এনআইডি কর্তৃপক্ষের সহায়তায় থানার ওসি এজাজ শফী মৃত যুবকের পরিচয় সনাক্ত করতে সক্ষম হন বলে তিনি জানান।

ওসি এজাজ শফী জানান। তার পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারের সাথে গোলোযোগ করে পুষ্পেন বাড়ী থেকে চলে আসে। তবে মৃত্যুটি রহস্য জনক। হত্যা না আত্মহত্যা পোষ্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে জানান ওসি (তদন্ত) মোল্যা খালিদ হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..