× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

পাইকগাছায় শঙ্কদানা বেইলী ব্রীজের বেহাল অবস্থা

admin
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০১৬

ইমদাদুল হক, পাইকগাছা খুলনাঃ  খুলনার পাইকগাছায় হাড়িয়া নদীর উপর শঙ্কদানা বেইলী ব্রীজের বিভিন্ন স্থান ভেঙ্গে ও ডেবে গিয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যানবাহন ও এলাকাবাসী। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটনা পারে বলে আশংকা করা হচ্ছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। উপজেলা লতা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম কপিলমুনি ও লতা ইউনিয়নের সীমান্তবর্তী হাড়িয়া নদীর উপর শঙ্কদানা বেইলী ব্রীজটির বিভিন্ন স্থানে কাঠ ভেঙ্গে, চুরে নড়বড়ে অবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে অনেক স্থানের লোহার খুঁটি নদীতে ডেবে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে নসিমন, করিমন, মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও এলাকাবাাসী। যেকোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে এমন আশংকায় ক্ষতিগ্রস্থ ব্রীজটি দ্রুত সংস্কারের দাবী জানিয়ে স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..